ঢাকারবিবার , ৩০ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. খেলা

করোনা আক্রান্ত নেইমার

প্রতিবেদক
rtwpdemo99
২ সেপ্টেম্বর ২০২০, ৭:২১ বিকাল

Link Copied!

আনহেল ডি মারিয়া ও লিয়েন্দ্রো পারাদেসের পর করোনা আক্রান্ত হয়েছেন পিএসজির আরেক তারকা ফুটবলার নেইমার।

সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হেরে হতাশাগ্রস্ত হয়ে পড়েন নেইমাররা। মানসিকভাবে চাঙ্গা হতেই ইপজিয়ার সমুদ্রসৈকতে ছুটি কাটাতে যান নেইমার-ডি মারিয়ারা।

ইপজিয়া সমুদ্রসৈকতে যারা গেছেন তাদের মধ্যে ছিলেন নেইমার, ডি মারিয়া ও পারাদেস। অনেকেই বলছেন ছুটি কাটাতে গিয়েই করোনা আক্রান্ত হয়ে ফিরেছেন পিএসজির ফুটবলাররা।

করোনা আক্রান্ত নেইমার আইসোলেশনে রয়েছেন। তার আগেই আইসোলেশনে যান ডি মারিয়া ও পারাদেস।

খেলোয়াড়দের করোনা আক্রান্তের খবরে দুশ্চিন্তায় পিএসজি। আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ২০২০-২১ মৌসুমের লিগ ওয়ান। ১৩ সেপ্টেম্বর মার্সেইর বিপক্ষে ম্যাচ দিয়ে খেলায় নামবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। করোনা আক্রান্ত হওয়ার কারণে প্রথম দুই ম্যাচে নেইমারের খেলা অনিশ্চিত।

Facebook Comments Box

আরও পড়ুন
Services Buy Now