শিরোনাম

দুটি আসনে পুনরায় উপনির্বাচন দাবিতে দুদিনের কর্মসূচি বিএনপির

উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: মনিরুল

ডিজিটাল আইনকে কবরে পাঠাতে হবে: ডা. জাফরুল্লাহ

সৌদিতে ইরান প্রশিক্ষিত ১০ সন্ত্রাসী গ্রেফতার

মালয়েশিয়ায় আবার ক্ষমতার পালাবদল?

বাইডেনের ইনশাআল্লাহ, টুইটারে ঝড়

স্বল্পআয়ের দেশে ভ্যাকসিনের জন্য ২২০ মিলিয়ন ডলার দেবে কানাডা

৭৪ বারের মত পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

করোনাভাইরাসে আক্রান্ত অ্যাটর্নি জেনারেল

আইপিএল মিস করবে মালিঙ্গাকে

admin
প্রকাশিত : সেপ্টেম্বর ২, ২০২০

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন ১৩তম আসরে খেলবেন না লাসিথ মালিঙ্গা। শ্রীলংকান এই তারকা পেসারের পরিবর্তে মুম্বাই ইন্ডিয়ান্স দলে নিচ্ছে অস্ট্রেলিয়ান পেসার জেমস প্যাটিনসনকে।

বুধবার মুম্বাই ইন্ডিয়ান্স জানিয়েছে, ব্যক্তিগত কারণে এ বছর আইপিএলে পাওয়া যাবে না মালিঙ্গাকে।

মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক আকাশ আম্বানি বলেছেন, লাসিথ মালিঙ্গা একজন কিংবদন্তি ক্রিকেটার। আমরা এই মৌসুমে তার ক্রিকেট দক্ষতা খুব মিস করব। মালিঙ্গা এ সময়ে তার পরিবারের সঙ্গে শ্রীলঙ্কায় থাকার প্রয়োজনীয়তা অনুভব করছেন। তার পরিবর্তে আমরা জেমস প্যাটিনসনকে নিতে যাচ্ছি, আমাদের মনে হচ্ছে সে আরব আমিরাতের কন্ডিশনে ভালো করবে।

২০০৯ সালে আইপিএলের দ্বিতীয় আসরে অভিষেক হয় লাসিথ মালিঙ্গার। তারপর থেকে গত ১১ আসরে ১২২ ম্যাচে অংশ নিয়ে সর্বোচ্চ ১৭০ উইকেট শিকার করেছেন এই লংকান তারকা পেসার। মুম্বাই ইন্ডিয়ান্সের শিরোপা জয়েও তার অনন্য অবদান রয়েছে।

ভারতে করোনাভাইরাস তুলনামূলক বেশি সংক্রমিত হওয়ায় এ বছর আইপিএল আয়োজন করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। ১৯ সেপ্টেম্বর শুরু হবে আইপিএল।

সর্বশেষ
পাঠকপ্রিয়
Services Buy Now