rtwpdemo99
২ সেপ্টেম্বর ২০২০, ৬:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জোকোভিচের শুরু জয়ে

করোনাকালে শুরু হওয়া ইউএস ওপেন কোর্টে গড়িয়েছে দর্শক ছাড়া। এতে নোভাক জোকোভিচের খুশি হওয়ার কথা।

এর মানে, এই গ্র্যান্ড স্লাম আসরে তাকে দর্শকদের বিরুদ্ধেও খেলতে হবে না। ইউএস ওপেনের প্রথম রাউন্ডে প্রত্যাশিত জয় পেয়ে সেকথাই যেন প্রমাণ করলেন ক্যারিয়ারের ১৮তম একক গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে কোর্টে নামা নোভাক জোকোভিচ।

দামির জুমহুরকে সরাসরি সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বিশ্বের এক নম্বর এই টেনিস খেলোয়াড়। নিউইয়র্কের ফ্লাশিং মিডোতে সোমবার দ্বিতীয় সেটে কিছুটা লড়াই করেন বসনিয়া ও হার্জেগোভিনার দামির।

৬-১, ৬-৪ ও ৬-১ গেমে জেতেন জোকোভিচ। ৩৩ বছর বয়সী এই সার্বিয়ান তারকা দ্বিতীয় রাউন্ডে ব্রিটেনের কাইল এডমুন্ডের মুখোমুখি হবেন। বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর কারণে এবারের ইউএস ওপেনে খেলছেন না গতবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল।

হাঁটুতে অস্ত্রোপচার করানোয় খেলতে পারছেন না রেকর্ড ২০ বারের একক গ্র্যান্ড স্লামজয়ী রজার ফেদেরারও।

মেয়েদের এককে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ২০১৮ সালের চ্যাম্পিয়ন জাপানের নাওমি ওসাকা। দু’বারের এই গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন ৬-২, ৫-৭, ৬-২ গেমে হারান স্বদেশি মিসাকি দোইকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল হাটে কুরবানির পশুর সমাহার

মহাকাশে সোলার পাওয়ার প্ল্যান্ট

যেসব পশু দ্বারা কুরবানি করা যাবে ও যাবে না

গোয়ালন্দে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

কুমিল্লায় নির্বাচন কমিশন পাস করবে তো?

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর দফতর ও ‘ভূমিকন্যার বাড়ি’ বানাবেন মমতা

কলকাতা মোহামেডানে খেলা নিয়ে যা বললেন জামাল ভূঁইয়া

ভাঙ্গা উপজেলা পরিষদে ইউএনওর ফাঁকা গুলি, পুলিশের জিডি

মিয়ানমারের নির্বাচন কোনো আস্থার জায়গা তৈরি করে না

সব পাখি গাইছে রাসেলের গান

১০

দুটি আসনে পুনরায় উপনির্বাচন দাবিতে দুদিনের কর্মসূচি বিএনপির

১১

উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: মনিরুল

১২

লাউয়ের নতুন জাত উদ্ভাবন

১৩

ডিজিটাল আইনকে কবরে পাঠাতে হবে: ডা. জাফরুল্লাহ

১৪

লজ্জা এড়ালো মিলান

১৫

সৌদিতে ইরান প্রশিক্ষিত ১০ সন্ত্রাসী গ্রেফতার

১৬

১৩৩ দেশে একই প্রযুক্তিতে করোনা টেস্ট, ফল ৩০ মিনিটে: ডব্লিউএইচও

১৭

বিশ্বকে এক ছাতায় আনবেন বরিস জনসন

১৮

মালয়েশিয়ায় আবার ক্ষমতার পালাবদল?

১৯

বাইডেনের ইনশাআল্লাহ, টুইটারে ঝড়

২০
Services Buy Now