সোমবার , ৩১ অগাস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. খেলা
  8. গণমাধ্যম
  9. দুর্ঘটনা
  10. দেশজুড়ে
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. শিক্ষা

করোনায় মারা গেলেন আরও এক পুলিশ সদস্য

প্রতিবেদক
rtwpdemo99
প্রকাশিত: ১১:১৩ এএম, ২৬ অগাস্ট ২০২০

করোনায় বাংলাদেশ পুলিশের আরও এক সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম মো. আ. হান্নান। তিনি চুয়াডাঙ্গা জেলা পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সদর দফতরের এআইজি সোহেল রানা মঙ্গলবার রাতে জানান, আ. হান্নান করোনা উপসর্গ নিয়ে কুষ্টিয়া শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।

পরে অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ২৩ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।

কনস্টেবল আ. হান্নান ১৯৯৫ সালের ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ইউসুফপুর গ্রামে।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমান করোনাকালে জনগণকে সুরক্ষা সেবা দিতে গিয়ে ৭১ পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন।

Facebook Comments Box

Services Buy Now